iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

প্রেমের সম্পর্কে মনোমালিন্য, ফাঁসিতে কলেজছাত্রীর মৃত্যু

মোহনপুর, ৭ সেপ্টেম্বর: প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মনোমালিন্যের জেরে কলেজছাত্রীর ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় বামুটিয়া এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রীর নাম দিয়া সরকার (১৯)। তিনি মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামুটিয়া এলাকার বাসিন্দা দিয়া সরকারের সঙ্গে জনৈক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরপর থেকেই দিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে সোমবার তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

তরুণী এই কলেজছাত্রীর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী এবং পরিচিতদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঠিক কী কারণে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছিল এবং তার পরেই কেন দিয়া এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনও কারণ বা কারও প্ররোচনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *