iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সিধাইয়ের আমগাছিয়া সীমান্তে সাত বাংলাদেশী নাগরিক সহ আটক বারজন

আগরতলা, ১৯ আগস্ট : ত্রিপুরায় বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার অধীন আমগাছিয়া সীমান্ত এলাকা থেকে সাতজন বাংলাদেশী নাগরিক সহ বারজনকে আটক করা হয়েছে৷ সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি৷

থানার ওসি জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক আমগাছিয়া সীমান্ত এলাকায় দুটি অটোতে করে কোন এক জায়গায় যাচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এবং অটো থেকে সাতজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়৷ তাছাড়া দুই অটো চালক ও তিনজন দালালকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি৷ ধৃত সাত বাংলাদেশী নাগরিক ট্রানজেন্ডার৷ সবাইকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *