iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

ত্রিপুরায় এখন উন্নয়নের সরকার চলছে : মুখ্যমন্ত্রী

আমবাসা, ২৯ জুন : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতর, রাজস্ব দফতর, গ্রাম উন্নয়ন দফতর ও শিক্ষা দফতরের একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রবিবার ধলাই জেলার আমবাসা মহাকুমার অন্তর্গত গঙ্গানগর বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে এই সব প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন হয়।

প্রকল্পগুলির মধ্যে ছিল ধলাই জেলার বিভিন্ন মহকুমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রইস্যাবাড়ি এলাকায় ফায়ার সার্ভিস কেন্দ্র, আমবাসায় মহিলাদের জন্য ওয়ার্কিং হোস্টেল ইত্যাদি।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়, জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ বিভিন্ন দফতরের অন্যান্য আধিকারিকরা।

প্রথমে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনেন। তারপর শুরু হয় মূল অনুষ্ঠান। চারা গাছে জল সিঞ্চলনের মধ্য দিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। ধলাই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রধানমন্ত্রী জেলার জেলা শাসককে পুরস্কৃত করেন। সেই পুরস্কার ছবিরূপে মুখ্যমন্ত্রী আজ জেলা শাসকের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার উন্নয়নমূলক কাজ করবে, কিন্তু জনগণকেও এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে ত্রিপুরা। আজ গঙ্গানগরে ৮৭ টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। যার জন্য খরচ হয়েছে ৪২ কোটি ৪৬ লক্ষ টাকা। ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর উন্নয়ন কাকে বলে তা দেখাতে পারছি জনগণকে। আগে শুধু স্লোগানের সরকার ছিল। এখন ত্রিপুরায় উন্নয়নের সরকার চলছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *