iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

মানবাধিকার রক্ষায় চার স্তম্ভের শক্তিশালী হওয়া জরুরি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ ডিসেম্বর : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বুধবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, মানবাধিকার সুরক্ষিত ও শক্তিশালী রাখতে গণতন্ত্রের চারটি স্তম্ভ—লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়াকে সমানভাবে শক্তিশালী হওয়া অত্যন্ত প্রয়োজন।

তিনি জানান, মানবাধিকার কোনও স্বতঃসিদ্ধ বিষয় নয়, বরং এটি সমাজে অর্জিত একটি চরিত্র। শৈশব থেকেই অধিকার লঙ্ঘন বা সুরক্ষার বোধ মানুষের মধ্যে তৈরি হয়। মুখ্যমন্ত্রীর কথায়, “আইন মূলত কমনসেন্স ছাড়া আর বিশেষ কিছু নয়। কোনটি ঠিক, কোনটি ভুল—সমাজই আমাদের তা শেখায়।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, আইন সচিব শংকরী দাস, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধসহ অন্যান্য গণ্যমান্য অতিথিরা। এবছরের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল ‘মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার অত্যন্ত সচেতন ও সংবেদনশীল। কোনও ঘটনা ঘটলেই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তবে বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, “বিরোধীরা অনেক সময় সবকিছুতেই রাজনৈতিক রং দিতে চায়, যা সমস্যা তৈরি করে।”

মানবাধিকার দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা, অধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *