iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় নাকা তল্লাশিতে বোলেরো থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

তেলিয়ামুড়া, ১৩ ডিসেম্বর: নিয়মিত ভেহিকেল চেকিং-এর সময় খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন একচল্লিশ মাইল এলাকায় পুলিশ একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ৫২ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

পুলিশ জানায়, শনিবার চেকিং চলাকালীন সন্দেহজনক একটি বোলেরো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় গাড়ির চালকসহ মোট দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গাঁজা বহনকারী গাড়িটি সিধাই-মোহনপুর এলাকা থেকে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও সংশ্লিষ্ট বোলেরো গাড়িটি পুলিশ জব্দ করেছে।

এ বিষয়ে হকুমা পুলিশ অধিকারিক রোহন কৃষাণ জানান, আটককৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *