iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ৯ নভেম্বর : আলোর মহোৎসব দীপাবলির পুণ্যলগ্নে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোর এই মহোৎসব যাতে প্রত্যেকের জীবনে সমৃদ্ধি, আনন্দ ও নতুন ইতিবাচক শক্তি বয়ে আনে, সেই আশাপ্রকাশ করেন তিনি।
রবিবার সকালে দেশবাসীর উদ্দেশে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সকলকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা! সমগ্র দেশজুড়ে ছড়িয়ে থাকা আমার পরিবারের সকল সদস্যকে জানাই দীপাবলির হৃদয়ভরা শুভকামনা।”
দীপাবলি উপলক্ষে দেশের সার্বিক শান্তি, প্রগতি ও প্রতিটি পরিবারের কল্যাণ কামনা করার পাশাপাশি ঐতিহ্য ও সম্প্রীতির আলোকে দেশের উন্নয়ন যাত্রাকে আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে ইতিবাচক চেতনা ও সংকল্পের আবহ ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *