আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ: ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল শুটিংয়ে নিবেদিতা নায়ারের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক জয়ে ভারত দলগত রৌপ্যপদক পেয়েছে
দোহা, ৯ নভেম্বর : কাতারের দোহায় রবিবার অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মহিলাদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল শুটিং ইভেন্টে নিবেদিতা ভেলুর নায়ার ব্যক্তিগত ব্রোঞ্জ পদক জিতেছেন।
ভারতীয় শুটার ৫৬৭-১৩x স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেন। গণপ্রজাতন্ত্রী চিনের জিয়াও জিয়ারুইশুয়ান নন-অলিম্পিক শুটিং ইভেন্টে ৫৬৯-১০x স্কোর করে শীর্ষস্থান দখল করেন এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর ৫৬৮-১৩x স্কোর করে রৌপ্য পদক লাভ করেন।
নিবেদিতার স্বদেশি মানভী জৈন এবং সিমরানপ্রীত কৌর ব্রার ব্যক্তিগত স্ট্যান্ডিংয়ে যথাক্রমে ৫৬০-১০x এবং ৫৫৫-১০x স্কোর করে অষ্টম ও দশম স্থান অর্জন করেছেন।
দলগত ইভেন্টে নিবেদিতা নায়ার, মানভি জৈন এবং সিমরানপ্রীত কৌর ব্রার সম্মিলিতভাবে ১৬৮২-৩৩x স্কোর করে রৌপ্য পদক লাভ করেন। চিন বিশ্বরেকর্ড ১৬৯৮-৪৩x স্কোর করে স্বর্ণ পদক জেতে এবং হাঙ্গেরি সম্মিলিত ১৬৭৬-৩০x স্কোর নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।
পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে ভারতীয় শুটাররা ব্যর্থ হন; হর্ষ গুপ্ত ৫৭৩-১৩x স্কোর করে পঞ্চম, উদিত জোশী ৫৬২-১৩x স্কোর করে ১৮তম এবং যতীন ৫৫৯-৫x স্কোর করে ২৮তম স্থান অধিকার করেন।
দলগত তালিকায় ভারত লাটভিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনের পিছনে চতুর্থ স্থান অর্জন করেছে।
দোহা আসরে ভারতের পদক সংখ্যা সাত-এ উন্নীত করেছে – একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ।
