iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

অনুজ শ্রীবাত্রী ভারতের ১০০তম গ্র্যান্ড মাস্টার হলেন

ওজামিজ, ৯ নভেম্বর : রবিবার ফিলিপাইনের ওজামিজ সিটিতে অনুষ্ঠিত ৭ম আসিয়ান প্লাস ব্যক্তিগত ওপেন দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আন্তর্জাতিক মাস্টার অনুজ শ্রীবাত্রী ভারতের ১০০তম গ্র্যান্ড মাস্টার (জিএম) হয়েছেন।
২২ বছর বয়সি এই তরুণ মধ্যপ্রদেশের প্রথম দাবাড়ু হিসেবে প্রয়োজনীয় নর্ম অর্জন করেছেন। অনুজ পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক ডিগ্রি অর্জন করেছেন।
“ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার! অভিনন্দন, অনুজ! ভারতীয় দাবার জন্য এটি একটি গর্বের মুহূর্ত। ২০০ গ্র্যান্ডমাস্টারের পথে এগিয়ে চলো!” ১০ তারিখে লিখেছেন সর্বভারতীয় দাবা ফেডারেশন (এআইসিএফ)-এর সভাপতি নিতিন নারাং।
এই মাসের শুরুতে ভিএস রত্নাভেল ভারতের ৯৯–তম গ্র্যান্ডমাস্টার হিসেবে নিশ্চিত হন। তিনি গুয়াহাটি স্মার্ট সিটি ইন্টারন্যাশনাল ওপেন ২০২৬-এ ২৫০০ এলো রেটিং অর্জন করলেও ফিডের অনুমোদনের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *