iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

উৎসবের মরসুমে ভিড় সামাল দিতে আনন্দ বিহার থেকে ছাড়বে বিশেষ অসংরক্ষিত ট্রেন

নয়াদিল্লি, ১০ নভেম্বর: উৎসবে অতিরিক্ত যাত্রীর ভিড় সামাল দিতে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে একটি অসংরক্ষিত ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিলো উত্তর রেলওয়ে। এই ট্রেনটি চালানো হবে আনন্দ বিহার টার্মিনাল থেকে ভাগলপুরের মধ্যে।
মঙ্গলবার উত্তর রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেন নম্বর ০৪৪৭৮ আনন্দ বিহার টার্মিনাল-ভাগলপুর অসংরক্ষিত ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিট নাগাদ আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা হবে। ট্রেনটি ১২৩৬৮ বিক্রমশিলা এক্সপ্রেসের নির্ধারিত রুট ধরে চলবে।
যাত্রাপথে ট্রেনটি গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশন, বক্সার, আরা, পাটনা জংশন, ফতুহা, বখতিয়ারপুর, বার্হ, মোকামা, হাতিদহ জংশন, লখীসরাই জংশন, কিউল, জামালপুর এবং সুলতানগঞ্জ স্টেশনে থামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *