iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

দত্তোপন্থ ঠেনগড়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব

ভোপাল, ১০ নভেম্বর : মঙ্গলবার ভারতীয় কিষাণ সংঘ, মজদুর সংঘ এবং স্বদেশী জাগরণ মঞ্চের মতো জাতীয়তাবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা দত্তোপন্থ ঠেনগড়ীর জন্মবার্ষিকী। এই উপলক্ষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব দত্তোপন্থ ঠেনগড়ীর স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন এদিন ।
এদিন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব তাঁর সমাজ মাধ্যমের (এক্স) একটি পোস্টে দত্তোপন্থ ঠেনগড়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিক ও কৃষকদের অধিকাররক্ষা ও প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার লড়াইয়েই নিজের জীবন সমর্পন করেছিলেন তিনি। সমাজের তথাকথিত নিচু শ্রেণীর মানুষের সার্বিক কল্যাণসাধনের ব্রতকে তিনি নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। এই বিশেষ দিনে তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। স্বদেশী চিন্তা এবং রাষ্ট্রের হিতে তাঁর এই অবদান চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *