iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কিল্লায় নিখোঁজ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মহারাণী এলাকায়, খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ অক্টোবর।। সোমবার সাতসকালে গোমতী জেলার উদয়পুরের মহারাণীর জামতলা ব্রিজ এলাকায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মতসিং জমাতিয়া। বয়স ২২ বছর। বাবার নাম মলিন্দ্র জমাতিয়া । প্রথমে প্রাতঃভ্রমণকারীরা মৃতদেহ দেখতে পায়। পরে খবর দেয়া হয় পুলিশকে।

জানা গিয়েছে, কিল্লা থানার অধীন ডামুড়া এলাকার বাসিন্দা মলিন্দ্র জমাতিয়ার ছেলে মতসিং জমাতিয়া রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে সে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোন হদিশ পাওয়া যায়নি। এদিকে, সোমবার সকালে মহারাণী আউট পোস্টের পুলিশের কাছে খবর পৌঁছে যে, জমতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

স্থানীয় লোকজন জানিয়েছে, মৃত যুবকের বাড়ি ওই এলাকায় নয়। তারপর পুলিশ বিভিন্ন জায়গায় তথ্য তল্লাসি করতে শুরু করে। মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টা পর পুলিশের কাছে খবর আসে কিল্লার ডামুড়া এলাকার এক যুবক রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ। ওই যুবকের পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ সনাক্ত করে বলে যে মৃত যুবকের নাম মতসিং জমাতিয়া। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *