iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কদমতলার মহেশপুরে নিখোঁজ দিব্যাঙ্গ যুবতীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার পুকুরের জলে

কদমতলা, ৪ জানুয়ারি।। তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার এক দিব্যাঙ্গ যুবতীর বিবস্ত্র মৃতদেহ। মৃত যুবতীর নাম অনিতা জোশি (২৮) পিতা প্রশান্ত জোশী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরলা পঞ্চায়েতের মহেশপুরের ছয় ৪নং ওয়ার্ড এলাকায়।মৃত যুবতির মা জানান, গত ১লা জানুয়ারি সোমবার বাড়ি থেকে বাজারে যায় অনিতা সাদা কাগজ ক্রয় করার জন্য।

অবশেষে চারদিনের মাথায় বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মাঝে তিনদিন অনিতার কোনো হদিশ পাওয়া যায়নি। তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার দিন অনিতা প্রথমে বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে ঐ পুকুরে স্নান করে পূজো দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু এভাবে তার মৃতদেহ যে দেখতে হবে তা কখনো ভাবেননি তার মা, বাবা। তার মা, বাবা দুজনেই দিব্যাঙ্গ। আর তাদের একমাত্র মেয়ে অনিতাও অনেকটা দিব্যাঙ্গ।

এদিকে, তার বিয়ের আলাপও চলছিল বলে জানান তার মা। বিবস্ত্র অবস্থায় এই মৃতদেহ উদ্ধারের ফলে এলাকাবাসীদের মধ্যে নানাহ কৌতুহল দেখা দিয়েছে। ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছুটে গিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *