iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সিপাহীজলার নৌকাঘাট এলাকায় প্রকাশ্যে ছুরি দেখিয়ে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিশালগড়, ১৩ ফেব্রুয়ারী।। সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন সিপাহীজলা নৌকাঘাট এলাকায় ছুরি দেখিয়ে স্কুটি চালকের কাছ থেকে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

জানা গিয়েছে, এদিন দুপুরে আগরতলা আসার পথে ওয়ানরপী মলসম নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে নৌকাঘাট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ করতে যায়। সেখান থেকে এসে স্কুটিতে উঠার সময় ডাকাতের দল নম্বর বিহীন একটি বাইক দিয়ে এসে ছুরি দেখিয়ে স্কুটি চালকের টাকার ব্যাগ নিয়ে চলে যায়। আতঙ্কিত হয়ে পড়ে স্কুটি চালক। পরবর্তী সময় খবর পেয়ে স্কুটি চালকের ভাই ঘটনাস্থলে এসে বিশালগড় থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দিন দুপুরে জাতীয় সড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *