iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দশ মাস যাবৎ গণধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা, এক নাবালক সহ গ্রেফতার চার

তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল।। দীর্ঘ প্রায় ৮ থেকে ১০ মাস ধরে ভয় ভীতি প্রদর্শন করে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার জনৈক ১৫ বছর বয়সী এক নাবালিকাকে সংশ্লিষ্ট এলাকার চার বখাটে যুবক প্রতিনিয়ত ধর্ষণ করেছে বলে অভিযোগ।

ঘটনা জানাজানি হলে ফল খারাপ হবে, এই রকম ভাবে ভয় দেখানোর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ধর্ষিতা নাবালিকা কন্যা প্রথম অবস্থায় কাউকে বিষয়টা জানায়নি। তবে এরই মধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে বলে জানা গেছে। পরিবারের লোকজনেরা বিষয়টা জানতে পেরে মেয়েকে চাপ দিলেই সে একে একে সবিস্তারে ঘটনা খুলে বলে। এরপর ধর্ষিতা মেয়েটির পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ হাতে পেয়েই পুলিশ যথেষ্ট তৎপরতার সাথেই চার অভিযুক্তকে ইতিমধ্যে জালে তুলেছে। আটক চার অভিযুক্তরা হল জ্যোতিষ ত্রিপুরা(১৮), তালেন্দ্র ত্রিপুরা(২০), তরুণ কুমার ত্রিপুরা (১৯), এছাড়া রয়েছে এক নাবালক। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শেষ সংবাদ পর্যন্ত অভিযুক্তরা তেলিয়ামুড়া থানায় রয়েছে এবং ধর্ষিতা মেয়েটিকে জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে দাবি উঠছে এই ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *