iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিলোনিয়ায় বিস্তর পরিমাণে বিলেতি মদ বাজেয়াপ্ত, গ্রেফতার এক ব্যক্তি

বিলোনিয়া, ৩০ মে : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলেতি মদের বোতল উদ্ধার করেছে, সাথে পুলিশ আটক করেছে এক ব্যাক্তিকে। পুলিশের হাতে আটক ব্যাক্তির নাম হানিফ মিয়া। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সারাসীমায়।

জানা গিয়েছে, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বিলোনিয়া থানাধীন সারসীমা শিকারি পাড়া এলাকার হানিফ মিয়ার বাড়িতে। বিলোনিয়া থানার পুলিশ ও ৪৫ নং বিএসএফের যৌথ উদ্যোগে এই অভিযান চালিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিএসএফের জওয়ানরা। তল্লাশি চালিয়ে পুলিশ হানিফ মিয়ার ঘর থেকে বিলেতি মদের কার্টন উদ্ধার করে। পাশাপাশি বাড়ির মালিক হানিফ মিয়াকে আটক করে পুলিশ।

এরপর পুলিশ উদ্ধারকৃত বিলেতি মদ সহ হানিফ মিয়াকে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। মোট ৯৫ টি বিলেতি মদের বোতল উদ্ধার করে পুলিশ। জানা যায়, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই বিলেতি মদের বোতল অবৈধভাবে মজুত করে রাখে হানিফ মিয়া। পুলিশ এনডিপিএস এক্টের মামলা নিয়ে হানিফ মিয়াকে গ্ৰেপ্তার করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *