iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জাতীয় সড়কের বড়মুড়ায় দুই গাড়ির সংঘর্ষে নিহত এক চালক, আহত আরও এক

তেলিয়ামুড়া , ৫ অক্টোবর : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত বড়মুড়া খামতিং বাড়ি এলাকায় জাতীয় সড়কে ভয়ংঙ্কর পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের এবং অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, শনিবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ আমবাসার দিকে যাওয়া এনএলএএইচ৩৪১১ নম্বরের ট্রাকের সাথে সংঘর্ষ হয় আগরতলাগামী টিআর০১এওয়াই১৭৭৯ নম্বরের বিস্কুট বোঝাই গাড়ির।দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ছোট বিস্কুট বোঝাই গাড়িটি ১৮ চাকার ট্রাকের উপর উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা এবং সেই সাথে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন।

প্রায় এক ঘন্টা পর বিস্কুট বোঝাই গাড়ির ভেতরে আটকে থাকা চালক এবং তার সাথে থাকা অপর এক ব্যাক্তিকে উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেই সাথে সাথে অপর আহত ব্যাক্তিকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *