উদয়পুরের টেপানিয়ায় বিয়ের তিনমাসের মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ
উদয়পুর, ২১ অক্টোবর : বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ। ঘটনা গোমতী জেলার উদয়পুরের টেপানিয়ায়। পরে গৃহবধূর স্বামী পুরো ঘটনা জানিয়ে আর কে পুর মহিলা থানায় নিখোঁজ ডায়রি করেছেন।
জানা গিয়েছে, তিনমাস আগে উদয়পুরের টেপানিয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার আকাশ নন্দীর সঙ্গে বিয়ে হয় তেলিয়ামুড়ার সুদীপা বিশ্বাসের। আকাশ নন্দী পেশায় ব্যবসায়ী। সোমবার সকালে আকাশ বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে চলে যায়। আকাশের মাও পাশের বাড়িতে কাজের জন্য চলে যায়। এই সময় আকাশের স্ত্রী সুদীপা বিশ্বাস বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়।
খবর পেয়ে আকাশের মা ও আকাশ বাড়িতে এসে দেখে সুদীপা বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে উদয়পুর মহিলা থানায় নিখোঁজ ডায়রি করেন আকাশ নন্দী। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে আকাশ ও সুদীপার মধ্যে প্রথমে প্রণয়ের সম্পর্ক ছিল। পরে অভিভাবকরা বিয়ে দেয় তাদের।
