iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সোনামুড়া মহকুমায় ২৯ অক্টোবর থেকে শুরু স্বচিত্র ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনী প্রক্রিয়া

সোনামুড়া, ২৮ অক্টোবর : মঙ্গলবার থেকে শুরু হবে স্ব-চিত্র ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর প্রক্রিয়া। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সোমবার সিপাহীজলা জেলার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের এক দিবসীয় প্রশিক্ষণ শিবির।

শিবিরে দায়িত্বপ্রাপ্ত পাঁচ শতাধিক বুথ লেভেল অফিসার ও সুপারভাইজার অংশগ্রহন করেন। তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন ডিসিএম অনামিকা দেববর্মা, ইলেকশন অফিসার উত্তম কুমার দে। উপস্থিত ছিলেন সোনামুড়ার মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক রুপন দাস প্রমুখ।

মহকুমা শাসক জানিয়েছে ২০২৫ সালের ভোটার তালিকাকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে নির্বাচনী নিয়ম অনুযায়ী কিভাবে কত নম্বর ফরম পূরণ করে ভোটার তালিকায় নুতন ভোটারদের নাম তুলতে হবে, সংযোজন, বিয়োজন বা স্থানান্তর করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *