iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিজেপির কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে সক্রিয় সদস্যতা ও সাংগঠনিক নির্বাচন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

তেলিয়ামুড়া, ১০ নভেম্বর : সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে সক্রিয় সদস্যতা এবং সাংগঠনিক নির্বাচন ও কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার চাকমাঘাট কমিউনিটি হলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য পদ অভিযানের খোয়াই জেলার প্রভারী এম কে দেবনাথ, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির রাজ্য নেতৃত্ব জহর দাস, মন্ডলের সহ-সভাপতি রঞ্জিত সরকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

নভেম্বর মাস থেকে বিজেপি রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ষাটটি মন্ডলে সদস্যতা অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে ২৯ কৃষ্ণপুর মন্ডল এর উদ্যোগে কুড়ি হাজার সদস্য পদের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। গ্রাম থেকে প্রত্যন্ত অফলাইন এবং অনলাইনের মাধ্যমে সদস্য পদ গ্রহণের জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিনের কর্মশালায় বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের সভাপতিরা উপস্থিত ছিলেন। বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আর কয়েক দিনের মধ্যে ২৯ কৃষ্ণপুর মন্ডলের কুড়ি হাজার সদস্য পদের লক্ষ্যমাত্রা পূরণ হতে চলেছে। যা দৃষ্টান্ত স্থাপন করবে গোটা রাজ্যের মধ্যে। কারণ বিজেপির কার্যকর্তারা ত্রিপুরার প্রত্যন্ত এলাকা বলে চিহ্নিত বিভিন্ন এলাকায় সদস্য পদ অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *