iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বড়মুড়ায় বাস ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে আহত মহিলা যাত্রীর মৃত্যু হাসপাতালে

আগরতলা, ১৪ মে : ত্রিপুরার বড়মুড়া পাহাড়ে অসম-আগরতলা জাতীয় সড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত মহিলার মৃত্যু হয়েছে। বুধবার রাতে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতার নাম জয়ন্তী সাহা। তিনি রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বড়মুড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ছয়জনকে আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জিবিপি হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জয়ন্তী সাহা মাথায় গুরুতর আঘাত পান। মাথা ফেটে প্রচণ্ড রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আহত অন্যান্যদের মধ্যে রয়েছেন অঙ্কিতা দাস, অর্ঘ্যজিৎ দাস, পাপিয়া দাস, জয়কিশোর দেববর্মা এবং বিপ্লব ধর। তাঁদের মধ্যে পাঁচজন বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কাজল দেব এবং অর্চনা রানি দাস তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক, তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্রুতগতিতে যান চলাচল ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মুখোমুখি সংঘর্ষ ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *