iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলাায় স্বর্ণালঙ্কার পরিস্কার করার নামে প্রতারণার দায়ে আটক বহিঃরাজ্যের দুই যুবক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। স্বর্ণালঙ্কার পরিস্কার করার নামে প্রতারণার দায়ে আটক করা হয়েছে দুই যুবককে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর এলাকায়। সচেতন নাগরিরকরা ওই প্রতারক দুই যুবককে আগরতলা পূর্ব থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এলাকার অরুণ দাসের বাড়িতে এদিন দুপুরে দুই যুবক প্রবেশ করে। তারা জানায় যে স্বর্ণালঙ্কার পরিস্কার চকচকে করার কাজ তারা করে। নানাভাবে প্রভাবিত করে বাড়ির গৃহিনীর গলা থেকে একটি স্বর্ণের চেইন তারা পরিস্কার করার নামে হাতিয়ে নেয়। পরিবর্তে তারা একটি এমিটেশনের স্বর্ণের চেইন ধরিয়ে দেয় গৃহিনীর হাতে।

চেইনটি দেখে গৃহিনীর সন্দেহ হলে আশেপাশের লোকজনকে ডেকে আনেন। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পারেন যে ওই দুই যুবক প্রতারক। তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের ধরে নিয়ে যায় থানায়। তদন্ত চলছে। জানার চেষ্টা চালাচ্ছে ওই দুই যুবকের বাড়ি কোথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *