iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কাছে বিভিন্ন দাবিতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৫ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরায় জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। বিলোনিয়া শহর এলাকার মধ্যে জেলার বিভিন্ন অফিসগুলো নির্মাণ করার দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চার জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসকের সাথে।

তারা বলেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের অফিস মির্জাপুর থেকে স্থানান্তরিত করে কিল্লা মুড়াতে নেওয়ার প্রস্তুতি চলছে তা যেন না হয়। তাদের দাবি বিলোনিয়া টাউন হলের সামনে সরকারি জায়গাতে যেন অফিস বাড়ি নির্মাণ করা হয়। এই দাবিতে জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে দাবির স্মারক লিপি জেলা শাসক সাজু ওয়াহিদ এর হাতে তুলে দেন প্রতিনিধি দলটি। তারা জানান জেলাশাসক দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন বলে তাদের আশ্বস্ত করেন।

প্রসঙ্গত, একের পর এক জেলার বিভিন্ন অফিসগুলো বিলোনিয়া জেলা সদরে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অন্য স্থানে। জেলা সদর বিলোনিয়া হয়েও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত সাধারণ জনগণ। এই দিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দীলিপ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বাদল মল্লিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *