iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চুরি যাওয়া সামগ্রী সহ এক মহিলা ও তিন চোর গ্রেফতার খোয়াইয়ে

খোয়াই, ২৮ অক্টোবর : একযোগে বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে সাফল্য খোয়াই পুলিশের। চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম অঞ্জনা সিং, বাড়ি খোয়াইয়ের পহড়মুড়া। যে তিন চোরকে ধরা হয়েছে তারা হল বাদল মুন্ডা, বচ্চন তাঁতি ও রাজেশ ঝড়া। ধৃত তিন চোরের বাড়ি খোয়াই থানাধীন পহরমুড়া পঞ্চায়েতের চা বাগান এলাকায়। উদ্ধার করা হয়েছে বিভিন্ন সময়ে মন্দির, বাড়িঘর এবং দোকান থেকে চুরি যাওয়া সামগ্রীও।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তামা, কাঁসর বৈদ্যুতিক চুল্লি ও অন্যান্য গৃহস্থালী কাজে ব্যবহৃত সামগ্রী। স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারও রয়েছে। মঙ্গলবার ধৃতদের খোয়াই জেলা আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন খোয়াই থানার পুলিশ আধিকারিক সুবীর মালাকার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *