iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাংলাদেশে পাচারের জন্য চুরি যাওয়া বাইক উদ্ধার মধুপুরের গভীর জঙ্গলে

বিশালগড়, ২৮ অক্টোবর : সোমবার ভোরে গভীর জঙ্গল থেকে পালসার বাইক উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। বর্তমানে মধুপুর থানার হেফাজতে রয়েছে উদ্ধার হওয়া পালসার বাইকটি।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ অরবিন্দনগর এলাকায় গভীর জঙ্গল থেকে টিআর০১একিও৯৩১১ নম্বরের ১৫০ সিসির পালসার বাইক উদ্ধার করেছে। আগরতলা থেকে বাইকটি চুরি করে চোরের দল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে অরবিন্দনগর এলাকায় গভীর জঙ্গলে লুকিয়ে রেখেছিল। কিন্তু পুলিশের কাছে বাইকটি লুকিয়ে রাখার খবর আসতেই ঘটনাস্থলে গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি বাইকটি উদ্ধারের বিষয়ে মধুপুর থানার ওসি রাজ্যের সমস্ত থানায় বার্তা পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *