iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দশ রাউন্ড বুলেট ভর্তি রাশিয়ায় তৈরি অটোমেটিক পিস্তল সহ ধর্মনগরে গ্রেফতার এক ব্যক্তি

ধর্মনগর, ১০ নভেম্বর : পিস্তল ও বুলেট সহ পুলিশের জালে আটক এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম রাজু দেব। বাড়ি ধর্মনগর পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডে।

জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের ১০ নং ওয়ার্ডের কলেজ রোডের গৌড়গোপাল সরণী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বুলেট ভর্তি একটি বিদেশি পিস্তল। রবিবার বিকালে গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং ও ধর্মনগর থানার পুলিশ গৌড়গোপাল সরণী এলাকার বাসিন্দা রাজু দেবের বাড়িতে অভিযান চালায়। দশ রাউন্ড বুলেট সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ একটি গাড়ি। আটক করা হয় বাড়ির মালিক রাজু দেবকে।

অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানান, পিস্তলটি অটোমেটিক। ৭.৬২ রাশিয়ান মেইড। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, সে ডিমাপুর থেকে পিস্তলটি ক্রয় করেছে। ধর্মনগর থানায় অস্ত্র আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ধর্মনগর শহরজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *