iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ত্রিপুরায় অনুষ্ঠিত হল মেথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা

আগরতলা, ১০ নভেম্বর : ত্রিপুরা স্টেট্ কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি ও ত্রিপুরা মেথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার রাজ্যে অনুষ্ঠিত হল মেথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা। এদিন এই পরীক্ষা রাজ্যের ২৩টি মহকুমার প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

এদিন সংস্থার এক কর্মকর্তা জানান এই পরীক্ষাটি রাজ্যে ২০০৭ সাল থেকে চলে আসছে এবং প্রতিবারই এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এবছর এই পরীক্ষার জন্য রাজ্যের বিভিন্ন জেলার ছয় হাজার ছাত্রছাত্রী এনরোল করেছে কিন্তু সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে বলে জানান তিনি। তাছাড়া এবছর এই পরীক্ষাকে কেন্দ্র করে এক লক্ষ টাকা পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে, যেটা এই পরীক্ষার ফলাফলে প্রথম ১০ জনের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ২২ ডিসেম্বর আন্তর্জাতিক গণিত দিবসের দিন তাদের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *