iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শান্তিরবাজারে বেপরোয়া বাইক দুর্ঘটনায় গুরুতর আহত তিন যুবক

শান্তিরবাজার, ১০ নভেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে বেপরোয়া বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। পুলিশ বাইকটি আটক করেছে। আহতদের মধ্যে একজন দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুইজনকে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গিয়েছে, শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়ায় জাতীয় সড়কে টিআর ০৮ জি ৫০৩৫ নম্বরের বাইকে করে যাওয়ার সময় তিনজন দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনায় তিনজন আহত হলেও দুইজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজন আহত হয়েও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। দু্র্ঘটনার সঠিক কারণ জানা যায়নি এবং দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ বাইকটি আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *