iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সকাশে ত্রিপুরার মন্ত্রী বিকাশ

তেলিয়ামুড়া, ৫ জুন : ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকার সার্বিক উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্যের বর্তমান বিজেপি সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দিল্লিতে সাক্ষাৎ করেন জনজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জুয়াল ওরাম-এর সঙ্গে।

এই সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী বিকাশ দেববর্মা বিস্তারিতভাবে উপস্থাপন করেন ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির বাস্তব অবস্থা এবং উন্নয়নের সম্ভাব্য দিকগুলি। আলোচনায় উঠে আসে রাস্তা, বিদ্যুৎ, আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের উচ্চমানের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার মত গুরুত্বপূর্ণ বিষয়।

মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলি শোনেন এবং আশ্বাস দেন যে, ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে কেন্দ্রের তরফে যা কিছু করা সম্ভব, তা করা হবে। উন্নয়নের মূল ধারায় জনজাতি সমাজকে সম্পৃক্ত করতে এই ধরনের যৌথ প্রয়াসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

মন্ত্রী বিকাশ দেববর্মার এই প্রচেষ্টা শুধু একটি সরকারি সাক্ষাৎ নয়, বরং একটি শক্তিশালী বার্তা—ত্রিপুরার প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিও পাবে উন্নয়নের সমান সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *