iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

মিশরে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৭, আহত শতাধিক

কায়রো, ৯ নভেম্বর : মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ঘটে গেল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রবিবার গিজা প্রদেশের আল-আয়াত জেলায় একই লাইনে থাকা দুটি যাত্রিবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের অভিঘাতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
মিশরের পরিবহন মন্ত্রক ও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে আল-আয়াত অঞ্চলে। একটি যাত্রিবাহী ট্রেন গিজা থেকে ফাইয়ুমের দিকে যাচ্ছিল। সেই সময় একই লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো থেকে দক্ষিণ মিশরের আসওয়ানগামী অপর একটি ট্রেনের শেষ বগিতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ফাইয়ুমগামী ট্রেনটি। প্রচণ্ড সংঘর্ষের ফলে ট্রেনের কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ১২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। চিকিৎসার পর ইতিমধ্যে ৭০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।
প্রধান কৌঁসুলির দফতর থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে স্পষ্ট যে দুটি ট্রেনই একই দিকে মুখ করে একই ট্র্যাকে ছিল এবং আসওয়ানগামী ট্রেনটি লাইনের ওপর স্থির দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে ধাক্কাটি লাগে। ঠিক কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলো এবং সিগন্যালিং ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে রবিবার গভীর রাতেই উচ্চপর্যায়ের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *