iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

আতলেতিকোকে হারাল বার্সিলোনা

মাদ্রিদ, ৯ নভেম্বর : মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা
আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। জুলিয়ানো সিমেওনের গোলে পিছিয়ে পড়া বার্সিলোনাকে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফের্মিন লোপেস। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন লোপেসই।
আগের দিন ভালেন্সিয়াকে হারিয়ে পয়েন্টের হিসাবে শীর্ষে থাকা বার্সিলোনাকে ছুঁয়ে ফেলে ছিল রিয়াল মাদ্রিদ। এদিন জিতে তিন পয়েন্টে এগিয়ে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল বার্সিলোনা। ১২ ম্যাচে ১১ জয়ে বার্সিলোনার পয়েন্ট হলো ৩৩, ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আতলেতিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *