iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

দমদমের হোস্টেলের ঘর থেকে তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

দমদম, ৯ নভেম্বর : কালীপুজোর সন্ধ্যায় দমদমের নাগেরবাজার সংলগ্ন একটি হোস্টেলের ঘর থেকে তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত চিকিৎসকের নাম ডা. অভিজিৎ সরকার। রবিবার সন্ধ্যায় নাগেরবাজার এলাকার মডার্ন হোস্টেলের নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ।
সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। প্রাথমিক তদন্তে মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান পুলিশের। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২০১৮ ব্যাচের চিকিৎসক ছিলেন। হাউস স্টাফ হিসেবে কাজের মেয়াদও শেষ হয়েছিল তাঁর। নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা অভিজিৎ স্নাতকোত্তর মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতির জন্য ওই হোস্টেলে থাকতেন।
ঘটনার তদন্তে নেমেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হোস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। যদিও এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *