iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মাতৃভাষার মর্যাদা রক্ষায় ত্রিপুরা সরকার বদ্ধপরিকর : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : শুক্রবার একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের সাথে এদিন ত্রিপুরায়ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী আগরতলা টাউন হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী ডঃ অরুণোদয় সাহা, মধ্যশিক্ষা ও বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, শিশুদের মাতৃভাষার চর্চায় পিতা-মাতার দায়িত্ব রয়েছে। মাতৃভাষাতেই অধ্যয়নের কাজ হৃদয়ঙ্গম হয়। এই প্রসঙ্গে ক্রিকেটার কপিল দেব থেকে শুরু করে হরভাজন সিং সহ বিভিন্ন ব্যক্তিত্বদের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁরা সবাই মাতৃভাষাতেই উন্নতির শীর্ষে পৌঁছেছেন। তিনি বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখা উচিত। বাংলা ভাষার জন্যই মাতৃভাষার এই বিশ্ব দিবস পাওয়া গেছে। এর পেছনে রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন। যে আন্দোলন একটি দেশকে স্বাধীন করেছিল। মন্ত্রী আরো বলেন, ত্রিপুরা সরকার রাজ্যের সবকটি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *