iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পৃথক রাজ্যের দাবি জারি রাখবে আইপিএফটি : মন্ত্রী শুক্লাচরণ

আগরতলা, ৪ মার্চ : পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে ১৬ বছর আগে আত্মপ্রকাশ করেছিল জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি। মঙ্গলবার এই দলের প্রতিষ্ঠা দিবস পালন করল নেতা কর্মীরা।

মঙ্গলবার রাজধানী আগরতলায় দশরথ দেব প্রেক্ষাগৃহে দলের তরফে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, মহাকুমা কমিটি সহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে যোগ দেন। দলের প্রতিষ্ঠাতা তথা প্রয়াত পদ্মশ্রী এন সি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে দলীয় পতাকা উত্তোলন করেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং।

এদিন এই কর্মসূচি প্রসঙ্গে আইপিএফটি’র সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ২০০৯ সালের ৪ মার্চ আইপিএফটি দল প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেন প্রয়াত পদ্মশ্রী এন সি দেববর্মা। টিটিএডিসি এলাকানিয়ে জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে পৃথক রাজ্য গঠনের দাবিতে ২০২১ সাল পর্যন্ত এন সি দেববর্মার নেতৃত্বে দল ও সংগঠন পরিচালিত হয়ে আসছিল। এরপর প্রেম কুমার রিয়াং এর নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরো জানান, সংবিধানকে ভিত্তি করেই এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের একমাত্র দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি জারি রাখবে আইপিএফটি দল।

এদিন আইপিএফটি সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরো জানান, মাঝে বিভিন্ন কারণে দলে ও সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু, বর্তমানে সভাপতি প্রেম কুমার রিয়াং এর নেতৃত্বে সারা রাজ্যে দল সংগঠিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *