iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ, যুবকের ২০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ৪ মার্চ : নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত যুবককে ২০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা দিল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া আদালত। দীর্ঘ শুনানিতে ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর মঙ্গলবার অভিযুক্ত যুবককে আদালত ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড এবং পক্সো আইনের ৬ ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন বিলোনিয়া বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাস। সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মকিম। বাড়ি কৈলাসহর এলাকায়।

নাবালিকা অপহরণের ঘটনাটি ঘটে ২০২২ সালের জুলাই মাসের ১২ তারিখ। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ঘটনার দিন রাতে সাব্রুম মহকুমার অন্তর্গত মনু বাজার থানাতে মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর মনু বাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলোনিয়া মহিলা থানাতে। মহিলা থানার পুলিশ ২০২২ সালের জুলাই মাসের ২৪ তারিখ নাবালিকাকে উদ্ধার সহ অপহরণকারী আব্দুল মকিমকে মণিপুর থেকে গ্ৰেফতার করে নিয়ে আসে থানাতে।

জানা যায়, আব্দুল মকিমের অগোচরে মণিপুরের একটি হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন করে জানায় আব্দুল মকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে। সেই ফোন পেয়েই পুলিশ তড়িঘড়ি মণিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী আব্দুল মকিমকে গ্ৰেফতার করে। নাবালিকাকে উদ্ধার করার পর জবানবন্দিতে জানায় নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিলোনিয়া আদালত আব্দুল মকিমকে সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *