iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দুই মহিলা সহ তেরো জন বাংলাদেশি গ্রেফতার আগরতলায়

আগরতলা, ৪ জুন : অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে পুলিশের হাতে আটক বাংলাদেশের দুই মহিলা সহ মোট ১৩ জন শান্তি রক্ষী বাহিনীর সদস্য।

জানা গেছে, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পুলিশ দু’জন মহিলা সহ মোট ১৩ জন চাকমা সম্প্রদায়ের বাংলাদেশিকে গ্রেফতার করে।

বুধবার সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আসেন আমতলি থানায় এবং দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে বাংলাদেশের ডঃ ইউনুস সরকারের আমলে বাংলাদেশে মৌলবাদীরা চাকমা সম্প্রদায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছে। যার ফলে মৌলবাদীদের এই নির্যাতন থেকে বাঁচতে তারা শান্তি রক্ষী বাহিনী নামে একটি দল গঠন করে এবং গোপন আস্তানায় তারা আত্মগোপন করে থাকত।

হঠাৎ তাদের ক্যাম্পে একটি ঘটনা ঘটার পর তারা আহত হয়। তাই তারা চিকিৎসার জন্য অবৈধ উপায়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় থেকে চিকিৎসা করানোর পরিকল্পনা নিয়েছিল।

কিন্তু মঙ্গলবার আমতলি থানার পুলিশ তাদের ১৩ জনকেই গ্রেফতার করে। তবে তদন্তের স্বার্থে এদিন পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেনি। বুধবার তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *