iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দুই মহিলা সহ তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেফতার

আগরতলা, ২৭ জুন : রাজধানী আগরতলা শহর সংলগ্ন আমতলির বাইপাস সড়ক থেকে তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি মহিলা এবং একজন বাংলাদেশি পুরুষ। তাছাড়া যে ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে তিনিও মহিলা। তার বাড়ি সিপাহীজলা জেলার বিশালগড়ে।

শুক্রবার আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখার কর্মীদের সহযোগিতায় আমতলি থানার পুলিশ থানা সংলগ্ন বাইপাস সড়কের নাকা পয়েন্ট থেকে তিন বাংলাদেশি ও বিশালগড়ের মহিলা দালাল সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।

বিশালগড়ের মাফিজা খাতুন (কাল্পনিক নাম) এর সাহায্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা চাঁন মিয়া, সুজাতা খাতুন (কাল্পনিক নাম) এবং কমলা খাতুন (কাল্পনিক নাম) কাজের উদ্দেশ্যে দিল্লি যাওয়ার জন্য আমতলি বাইপাস সড়ক হয়ে আগরতলা রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পুলিশের গোয়েন্দা শাখার কর্মীদের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাতেই ধৃতদের বিরুদ্ধে আমতলি থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *