iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আসামীর মৃত্যু, মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের

বিশালগড়, ২৯ জুন : সিপাহীজলা জেলার বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন আসামীর মৃত্যু। ঘটনা রবিবার দুপুরে। মৃতের নাম কৈলাশ রায়। বয়স ৬০ বছর। বাড়ি রাজধানী আগরতলায় খেজুর বাগান। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় মহকুমা হাসপতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, কিছুদিন পূর্বে মারামারির ঘটনায় কৈলাশ রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায় আদালত। পরিবারের অভিযোগ কৈলাশ রায়কে যেমনভাবে কেন্দ্রীয় সংশোধনাগারে নেওয়া হয়েছে তেমনি তাদের হাতে তুলে দিতে হবে, অন্যথায় তাঁরা মৃতদেহ গ্রহণ করবেন না।

পরিবারের অভিযোগ কেন্দ্রীয় সংশোধনাগারে তাঁর ওপর অত্যাচার করা হয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়। দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমা হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে মৃতদেহ আগরতলা জিবিপি হাসপাতালের মর্গে নিয়ে যায় বিশালগড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *