iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম সুবিধা যুক্ত ১৬টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ জুলাই : সড়ক নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য ১৬টি বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম সুবিধা যুক্ত অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল বুধবার। পরিবহণ দফতরের এই অ্যাম্বুলেন্সগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনগুলির নিয়মমাফিক ফিটনেস এবং ওভারলোডিং টেস্টের জন্য আইন প্রনয়ণের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এতে দুর্ঘটনার হাত থেকে বহু লোকের জীবন বাঁচবে। অন্তত ছয় মাস বাদে বাদে সংশ্লিষ্ট বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

পরিবহণ দফতরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম ১৬টি অ্যাম্বুলেন্স প্রদান এবং ভেহিকেল লোকেশন ট্রাকিং এন্ড মনিটরিং সিস্টেমের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে পতাকা নেড়ে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিবহণ দফতরের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, আগে পরিবহণ দফতর কেবলমাত্র গাড়ি, স্কুটি এবং বাইক নথিভুক্তকরণ নিয়েই ব্যস্ত থাকত। বর্তমানে দায়বদ্ধতা নিয়ে সড়ক সুরক্ষার দিকটিও পরিবহণ দফতর সামাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, আজকের এই অ্যাম্বুলেন্সগুলির জাতীয় সড়কের উপর গতিবিধি দেখা যাবে। এগুলি জিপিএস সিস্টেম ব্যবহার করে অতি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে।

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, যানবাহনগুলির নিয়মিত ফিটনেস পরীক্ষা গুরুত্বপূর্ণ। ওভারলোডিং এর বিষয়টিও দেখভাল করা প্রয়োজন। এতে বহু লোকের জীবন বাঁচবে। তিনি বলেন, এই ক্ষেত্রে আইন আনা যায়। একটি নির্দিষ্ট সময় বাদে বাদে ওভারলোডিং এবং ফিটনেস টেস্ট করা প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে যান দুর্ঘটনা এবং এর থেকে জীবনহানির ঘটনা অনেকটাই কমছে। কারণ একাধিক জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে। তিনি আরও বলেন, এই অ্যাম্বুলেন্সগুলি সড়ক নিরাপত্তায় বিরাট ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *