iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নেশার টাকা জোগাড় করতে চুরি, হাতেনাতে আটক যুবক

উদয়পুর, ৫ জুলাই : নেশার টাকা জোগাড় করতে চুরি যাওয়া রাবার শিট বিক্রির সময় হাতেনাতে আটক যুবক। ঘটনা গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া টিলা এলাকায়। ঘটনা শুক্রবার রাতে।

দুই মাস ধরে নেশায় আসক্ত হয়ে পড়ছে গোমতী জেলার উদয়পুরের পূর্ব গকুলপুর গ্রাম পঞ্চায়েতের খিলপাড়া টিলা এলাকার আলেক মিয়ার ছোট ছেলে তাদিল ইসলাম। নেশা সামগ্রীর জন্য প্রায়দিন বিভিন্ন বাড়ি ঘরে সে চুরি করে। অবশেষে ধরা পড়ার পর এলাকাবাসী তাকে উত্তমমধ্যম দিয়ে বেঁধে রাখে।

খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের। ঘটনাস্থলে ছুটে আসে তার মা। তিনি জানান, প্রতিদিন সে দুইটি নেশার কৌটা কিনে রমেশ চৌমুহনীস্থিত তাহার মিয়ার কাছ থেকে। প্রতি কৌটার দাম ১৫০ টাকা। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়দিন চুরি করে। তার বন্ধুরা তাকে নেশা করা শিখিয়েছে।

তাদিল প্রতিবেশী স্বপন নমঃ দাসের বাড়িতে চুরি করে আনা রাবার শিট বিক্রি করতে এসে ধরা পড়ে। পরবর্তী সময়ে এলাকাবাসী তাকে পরিবারের তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *