স্মার্ট মিটারের প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ কংগ্রেসের
ধর্মনগর, ১৪ জুলাই : বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ করা, স্মার্ট মিটার বসানো বন্ধ করা ইত্যাদি দাবিতে রাজ্যের অন্যান্য জায়গার সাথে উত্তর ত্রিপুরার ধর্মনগরে জেলা কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।
বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ করতে হবে, স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে রাজ্যজুড়ে প্রদেশ কংগ্রেসের আহ্বানে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। তারই অঙ্গ হিসেবে ধর্মনগরেও বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ সংঘটিত হয়। ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ নিগমের অফিসের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা হয়। সেখানে কয়েক ঘন্টা পথ অবরোধ করে রাখা হয়।
আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসেরর সাধারণ সম্পাদক আব্দুল বাচিত চৌধুরী, সম্পাদকদ্বয় চয়ন ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ পাল, সদস্য হীরালাল নাথ, সদস্য কেবল নন্দী, মহিলা কংগ্রেস কমিটি সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির অন্যান্য নেতৃত্বরা। পথ অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেন।
