iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গালভরা প্রতিশ্রুতি আর মিথ্যা ভাষণেই চলছে বিজেপি সরকার : মানিক দে

আমবাসা, ৩১ আগস্ট : সিআইটিইউ-এর আমবাসা মহকুমা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় আমবাসা সিপিআই(এম) পার্টি অফিস প্রাঙ্গণে। প্রথমে শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্য সমাবেশ। এদিনের এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর রাজ্য সভাপতি মানিক দে, সিআইটিইউ-এর রাজ্য সম্পাদক নিরোদ সাহা, আমবাসা মহকুমা কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ সহ সিআইটিইউ-এর অন্যান্য নেতৃত্বরা।

প্রকাশ্য সমাবেশ শেষে সিপিআই(এম)-এর জেলা অফিসে শুরু হয় সিআইটিইউ-এর মহকুমা সম্মেলন। সম্মেলনে ১৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক দে বলেন, কাজ চাই খাদ্য চাই, শ্রমিকদের স্বার্থে কথা বলবে সিআইটিইউ। পাশাপাশি এদিন বিজেপি সরকারকে বিশ্বের মধ্যে একটি মিথ্যাবাদী দল বলে দাবি করেন তিনি। গালভরা প্রতিশ্রুতি, মিথ্যা ভাষণ দিয়ে সরকার চালাচ্ছে বিজেপি।

পাশাপাশি এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সিপিআই(এম)-কে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন মানিক দে। সিপিআই(এম)-এর যদি কিছুই না থাকে তাহলে সিপিআই(এম)-কে নিয়ে এত মাথা ব্যাথা কেন বিপ্লব দেবের। এসব হাসির খোরাক বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *