iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুমে দিব্যাঙ্গ শিশুকন্যাকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

সাব্রুম, ৩১ আগস্ট : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের হার্বাতলী এডিসি ভিলেজের নলছড়ি এলাকায় ১৩ বছরের এক দিব্যাঙ্গ শিশুকন্যা শ্লীলতাহানির শিকার হয়েছে। অভিযুক্তের নাম জল কুমার ত্রিপুরা (২৯), বাড়ি পাতিছড়া। তিনি নির্যাতিতার দূরসম্পর্কের বোন জামাই বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, গতকাল রাতে জল কুমার নির্যাতিতার বাড়িতে ছিলেন। রবিবার সকালে পরিবারের সদস্যরা কাজে বেরিয়ে যাওয়ার পর শিশুকন্যাটি ঘরে একা ছিল। সকাল ন’টায় নির্যাতিতার বড় ভাই বাড়ি ফিরে স্নান সেরে ঘরে ঢোকার সময় বোনের চিৎকার শুনতে পান। সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ঘর থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ দ্রুত অভিযুক্ত জল কুমার ত্রিপুরাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নির্যাতিতার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *