iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুম সীমান্তে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

সাব্রুম, ৩১ আগস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক জওয়ান নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত মেরুপাড়া বর্ডার আউটপোস্টে।

মৃত জওয়ানের নাম উগ্রা রাম। তিনি বিএসএফ-এর ১২১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত একজন কনস্টেবল ছিলেন। উগ্রা রামের বাড়ি রাজস্থানে। রবিবার তিনি ডিউটিতে থাকাকালীন হঠাৎ করেই নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ও শ্রীনগর আউটপোস্টের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেন। এরপর বিএসএফের একটি দল ঘটনাস্থলে আসে। তাঁরা ঘটনাটি তদন্ত করে দেখছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তিই এই আত্মহত্যার মূল কারণ।

বিএসএফ কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তাঁরা উগ্রা রামের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর মানসিক অবস্থার বিস্তারিত জানার চেষ্টা করছেন। একইসঙ্গে, জওয়ানদের মানসিক চাপ মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা চলছে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *