iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ আউটসোর্সিং কর্মীদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (বিদ্যুৎ নিগম) -এর আওতাধীন আউটসোর্সিং কর্মীরা সোমবার বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। নিজেদের নানান দাবিকে সামনে রেখে তাঁরা আন্দোলন সংঘটিত করেন।

কর্মীদের প্রধান দাবি হল—তাঁদের নিয়মিতকরণ। পাশাপাশি প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে নিয়মিত বেতন প্রদানেরও দাবি তোলা হয়। তাঁরা সমবেতন আইন কার্যকরের পাশাপাশি কর্মীদের জন্য ইপিএফ, ইএসআই ও মেডিকেল লিভ চালু করার দাবি জানান। বিদ্যুৎ ক্ষেত্রে কাজের ঝুঁকি বিবেচনা করে প্রত্যেককে নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার দাবি করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা জানান, বিদ্যুৎ সেক্টরের গুরুত্বপূর্ণ কাজ তাঁরা প্রতিদিন করে থাকলেও আউটসোর্সিং কর্মীদের প্রতি সরকারের দৃষ্টি নেই। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাঁদের হুশিয়ারী—যদি অবিলম্বে দাবি পূরণ না হয়, তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে তাঁরা বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *