iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগরতলায় পদযাত্রা

আগরতলা, ৮ সেপ্টেম্বর : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স এর যৌথ উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এই পদযাত্রার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগত করা। মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টা তুলে ধরার জন্যই এই পদযাত্রা বলে জানালেন সংস্থার কর্মকর্তারা।

এদিনের এই পদযাত্রার উদ্বোধন করলেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ। দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার মুখ্য উপদেষ্টা সুজিত রায় ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্পাদক ও ছাত্রছাত্রীরা। পদঅত্রার সূচনা হয় আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় শেষ হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *