iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পাঁচ দফা দাবিতে রামনগর পুলিশ ফাঁড়িতে ডিওয়াইএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : পাঁচ দফা দাবির ভিত্তিতে রামনগর পুলিশ ফাঁড়ির ওসি-এর কাছে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর সদর বিভাগীয় কমিটি।

শনিবার সংগঠনের এক প্রতিনিধিদল ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করে। তাদের উত্থাপিত দাবিগুলির মধ্যে রয়েছে— নেশা ও জুয়ার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক-ডিজে সহ মেলা ও জলসার উপর নিয়ন্ত্রণ আরোপ এবং সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ ও ট্রাফিক ব্যবস্থার উন্নতি সাধন।

ডিওয়াইএফআই নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই দাবিগুলি জানানো হয়েছে। একই সঙ্গে তারা বলেন, আগামী দিনে শহরের বিভিন্ন থানার ওসি-এর কাছেও পর্যায়ক্রমে ডেপুটেশন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *