iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরে মেগা রক্তদান শিবির ১০ মে

আগরতলা, মে : আগরতলার বনমালীপুরস্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষ্যে এবারও একাধিক সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ১০ মে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে মেগা স্বেচ্ছা রক্তদান শিবির।

শুক্রবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্দির পরিচালন কমিটির সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্য কর্মকর্তারা। তাঁরা জানান, মানবসেবার ব্রতকে সামনে রেখেই প্রতিবছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে রামঠাকুরের ভক্তবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, ধর্মীয় নেতা, চিকিৎসক ও সমাজসেবীরা উপস্থিত থাকবেন। শিবিরে সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও প্রয়োজনীয় রোগীদের কাজে লাগানো হবে বলেও জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে স্বপন কুমার বণিক বলেন, “রক্তদান মহৎ দান। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রামঠাকুরের আদর্শ ছিল মানবসেবা, আর সেই আদর্শকে সামনে রেখেই আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করছি।”

তিনি আরও জানান, রামঠাকুর সেবা মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বছর ধরেই নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৭ মে একই মন্দির প্রাঙ্গণে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করবেন।

মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে দুটি অনুষ্ঠান সফল করতে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *