iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

মুসৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ল গাড়ি, মৃত্যু এক মহিলার

দেহরাদূন , ১০ জুন : উত্তরাখণ্ডের মুসৌরিতে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, ঝাড়িপানি রোডের বার্লোগঞ্জ এলাকায়। একটি যাত্রিবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে যায় । দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে ছিলেন সোনিপতের সত্যপ্রকাশ, গাজিয়াবাদের নেহেরু নগরের বাসিন্দা মনীত (১৯) ও সবিতা (৪৮) এবং দিল্লির করোলবাগের বাসিন্দা সঙ্গীতা (৪৬) । তবে যাত্রীদের মধ্যে কে মারা গেছেন, পুলিশের পক্ষ থেকে মৃতের সঠিক পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই গাড়িটি পাহাড়ের ঢালু রাস্তায় নামার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিন তাঁরা আরও জানান, দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই গাড়ির আরোহীরা কাছের একটি দোকান থেকে কেনাকাটা করেছিলেন। সেই সময় তাঁদের কথোপকথন থেকে জানা যায়, তাঁরা উত্তরকাশি থেকে আসছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। এছাড়াও উপস্থিত ছিল অবিলম্বে এসডিআরএফ- এর কর্মীরা । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় ঘটে দুর্ঘটনাটি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *