iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাংলাদেশে পাচারের জন্য মজুত ফুলতলিতে পাঁচ লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ফুলতলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ কাপড় উদ্ধার করেছে। ঘটনায় জড়িত বাড়ির মালিক বাদল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আমতলী থানার পুলিশ জানিয়েছে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে আমতলী থানা এলাকার ফুলতলী এলাকার বাদল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ কাপড় মজুত রয়েছে। এসব কাপড় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে বাড়ির মালিক বাদল মিয়া ওই কাপড়গুলোর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। মোট পাঁচ বস্তা কাপড় উদ্ধার হয়েছে। উদ্ধার করা কাপড়ের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে পুলিশে জানিয়েছে। এগুলো চুরি করে নিয়ে আসা কাপড় বলেও পুলিশ জানায়। এব্যাপারে আমতলী থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

উল্লেখ্য সীমান্ত পথে প্রায়ই কাপড় সহ অন্যান্য মূল্যবান সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার হচ্ছে। পাচার রোধে পুলিশ ও বিএসএফ নজরদারি অব্যাহত রাখলেও নানা কৌশলে পাচারকারীরা এসব সামগ্রী বাংলাদেশে পাচার করে চলেছে বলে জানা গেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আমতলী থানার পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *