iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা পাকিস্তানের দুই তারকা পেসারের

কলম্বো, ১২ সেপ্টেম্বর : ভারতের কাছে হারের পর পাকিস্তান শিবিরে তৈরি হয়েছে বড় শঙ্কা। কারণ এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের দুই তারকা পেসার হারিস রউফ ও নাসিম শাহের। কারণ ভারতের বিরুদ্ধে খেলার সময় এই দুই খেলোয়াড় অস্বস্তি বোধ করেন।ইতোমধ্যে তাদের বিকল্প ঠিক করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কারণ সামনের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড।এক বিবৃতিতে পিসিবি যে দুই খেলোয়াড় বেছে নিয়েছে তারা হলেন, জামান খান ও শাহনেওয়াজ ধাহানি। এই দুই খেলোয়াড়কে পাকিস্তান দলে ডাকা হয়েছে। কারণ আগামী মাসে বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দুই ক্রিকেটারকে ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান।

আগামী এক সপ্তাহ মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবেন। সে কারণে টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে তাদের বদলির জন্য আবেদন করছে। ’ আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে খেলতে নামবে বাবরের খেলতে দল। এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানের কাছে এই ম্যাচে জয় ছাড়া কোন রাস্তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *